top of page
Untitled

দেশের কথা

নিজেকে দেশের জন্য কাজে লাগান

এই ওয়েবসাইটটি (www.planshare.com) তৈরি করা হয়েছে কেবল মাত্র জনগণের জন্যে। কারণ জনগণ‌ই হলো দেশ চালনার মূল শক্তি। একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের তার নিজ দেশের উন্নয়নের জন্য নিজস্ব মতামত রয়েছে। তাদের এই মতামত এবং কি করলে দেশের উন্নতি হবে সেই সম্পর্কে তাদের যেকোন পরিকল্পনা তারা এই সাইটে শেয়ার করতে পারেন।

Home: Welcome

বাংলাদেশের কল্যাণ এবং দেশ উন্নয়ন প্রকল্প।

দেশকে ভালোবাসো মানুষদের ভালোবাসা

স্বাগতম,আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কল্যাণ হয় এমন সব পরিকল্পনা এই ওয়েবসাইটে সবার সাথে শেয়ার করতে পারেন।আমাদের প্রিয় দেশের উন্নয়নের জন্য সকল প্রকার মানুষের সম্মিলিত শক্তির প্রয়োজন। তার জন্য প্রয়োজনীয় হলো স্বদেশপ্রেমে। আর তাই আপনাদের তার কাছে যেমন পরিকল্পনা আছে তা এই সাইটে শেয়ার করুন। যেন সবাই আপনার মতামত সম্পর্কে জানতে পারে।

Untitled
Home: About

 স্বেচ্ছায় নিজে অংশগ্রহণ করেন

..জয় বাংলা..

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কোনদিন ভয় পাবেন না। সাহসের সাথে বুকে সম্পূর্ণ ভরসা এবং দেশ প্রেম নিয়ে রুখে দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। আমরা সকলেই মানুষ আর মানুষ মাত্রই ভুল হয়। বড় ক্ষমতাবান ব্যক্তিরা কোন ভুল বা অন্যায় করেন না, তা যে শুধু কম ক্ষতবানরাই করে থাকে তা কিন্তু নয়। দেশের ক্ষমতাবানদের সমস্ত সিদ্ধান্ত, সমস্ত মতামত‌ই যে সঠিক তাও নয়। অর্থাৎ যেখানেই অন্যায় চোখে পড়বে সেখানেই বিরের মতোই ঝাঁপিয়ে পড়তে হবে প্রতিবাদের জন্য। হোক তা সরকারের বিরুদ্ধেই কেন নয়। মনে রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চলবে দেশের নাগরিকদের বিচার উপর। "জয় বাংলা, বাংলার জয়"।

Learn More

স্বেচ্ছাসেবক

যুবক শক্তির জাগরণ

যুবক শক্তি হলো বড় এক শক্তি। মানুষের যৌবন এমন এক পর্যায় যখন পুরুষের গায়ে থাকে বল মাথায় থাকে বুদ্ধি। এই শক্তি এবং বুদ্ধিকে উত্তম কাজের জন্য ব্যায় করতে হবে। একবার যৌবন নষ্ট হলে সেই সময় আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই দেশ এবং দেশের মানুষের উন্নয়নে যুবদের এগিয়ে আসতে হবে।

Take Action

পরিকল্পনা ও সমাধান

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন সাধন

বাংলাদেশে মেধার কোন অভাব নেই। কিন্তু পদক্ষেপ গ্রহণের প্রচুর অভাব রয়েছে। শুধু সরকার দেশ এবং দেশের জনগণের জন্য সকল প্রকার চাহিদা পূরণ করতে হিমসিম খেয়ে যায়। আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশ। তাই সবদিকের সমস্ত চাহিদা মেটানো একটু জটিল হয়ে গেছে। তাই দেশের কৃষির উন্নয়নের পাশাপাশি শিল্প উন্নয়ন‌ও বিশেষভাবে প্রয়োজন।বলাই বাহুল্য যে দেশে মেধাবী নাগরিকদের কোন অভাব নেই কিন্তু উদ্যোগ এবং উদ্যোক্তার অভাব। তাদের নিজেদের মেধাকে কাজে লাগাতে হবে তার ফলেই বাংলাদেশ উন্নতির শিখরে উঠতে পারবে।

Read Off

উন্নয়নমূলক কাজ

উন্নয়নমূলক কাজে অংশগ্ৰহণ

একটি দেশের উন্নয়নের জন্য সকল প্রকার মানুষের সম্মিলিত শক্তির প্রয়োজন। একটি দেশের উন্নয়নের দায়িত্ব শুধু মাত্র যে দেশের সরকারের তা নয়। উন্নয়নে সরকারের ভূমিকা যতটুকু আছে ঠিক তেমনি দেশের নাগরিকদের ভূমিকাও ততটুকুই আছে। তাই দেশের উন্নয়নে সবার দায়িত্ব পালন করতে হবে। শ্রমশক্তি কাজে লাগাতে হবে। দেশের উন্নয়নের জন্য নিজেদের মাথা কাজে লাগাও। দেশের বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সব বিষয়ে নিজেদের অবস্থানকে প্রমাণ কর। আমরা বাঙালি বিশ্বের সমস্ত জাতির নায়ক আমরা। যুবক শক্তির প্রয়োজন আমাদের, এই শক্তিকে কাজে লাগাতে হবে। গবেষণা করতে হবে, বাঙালি জাতির জ্ঞান শক্তি প্রেম শক্তি উভয়েই রয়েছে, চেষ্টা করলেই আমরা সফল হবো। "জয় বাংলা, জয় বাংলাদেশ"

More
Home: Take Action

WWW.PLANSHARE.COM এ নিজের পরিকল্পনা ও মতামত শেয়ার করুন

নিজের মতামত জানান

এই সাইটের সমস্ত তথ্য ও প্রবন্ধসমূহ পড়ার পরে বাংলাদেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যদি আপনার মনে হয় যে আপনার নিজের দেশের উন্নয়নের জন্য কিছু করা উচিত, অন্যকে উৎসাহিত করি উচিত এই কাজের জন্য তাহলে এই সাইটে আপনার পরিকল্পনা বা মতামত শেয়ার করুন। এই সাইটটির উদ্দেশ্য‌ই এইটা।

Donate
Home: Donate

WWW.PLANSHARE.COM - এর বিস্তারিত তথ্য

Founded in 2023

www.planshare.com-  এই সাইটটি তৈরি   করার মূল উদ্দেশ্য হলো সেই সমস্ত মানুষের    সম্মিলিত চিন্তা সংগ্ৰহ করা যারা তাদের দেশের  উন্নয়নের জন্য নানান সময় নানা পরিকল্পনা করেন কিন্তু পদক্ষেপের অভাবের কারণে তা বাস্তবায়ন করতে পারেন না। শুধু তাই নয়, তাদের দেশের প্রতি ভালোবাসা এবং আনুগত্যের প্রকাশ ঘটবে এই সাইটে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আপনারা শেয়ার করবেন এবং তা সম্পন্ন করার দায়িত্ব আমাদের সবার।
আমাদের এই প্রকল্প নেওয়ার উদ্দেশ্য হলো দেশের যুবকদের বুদ্ধি পরিকল্পনা সম্পর্কে ধারণা নেওয়া। যবকশক্তি হলো দেশের উন্নয়নের এক মহান চাবিকাঠি। যেমন এক সমস্যার অনেক সমাধান থাকতে পারে তেমনি আমাদের দেশের উন্নয়নের চাবিকাঠির মধ্যে একটি হচ্ছে যুবকশক্তি।
এই সাইটের সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারে যোগাযোগ সেকশনে গিয়ে। ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য সফল হবেই।
"বাংলাদেশের কল্যাণ হবেই ইনশাআল্লাহ"

Protest Signs
Home: About Us

যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগের জন্য অনুসরণ করুন।

Dhaka,Bangladesh

01716220791,01315019891

Thanks for submitting!

Untitled
Home: Contact
bottom of page